এক ভদ্রলোক তাঁর স্ত্রীকে জোরে একটা চড় মেরে বললেন
এক ভদ্রলোক তাঁর স্ত্রীকে জোরে একটা চড় মেরে বললেন,
‘ যাকে মানুষ ভালোবাসে তাকেই মারে। ‘
তাঁর স্ত্রী তাঁর গালে দ্বিগুণ জোরে এক চড় মেরে বললেন,
‘ তুমি কি ভাব, আমি তোমাকে ভালোবাসি না? ‘
এক ভদ্রলোক তাঁর স্ত্রীকে জোরে একটা চড় মেরে বললেন,
‘ যাকে মানুষ ভালোবাসে তাকেই মারে। ‘
তাঁর স্ত্রী তাঁর গালে দ্বিগুণ জোরে এক চড় মেরে বললেন,
‘ তুমি কি ভাব, আমি তোমাকে ভালোবাসি না? ‘
স্ত্রী : কী ব্যাপার! বাজার থেকে পেঁয়াজ আননি কেন, দাম বেশি বলে পেঁয়াজ আনবে না?
স্বামী : না, ঠিক তা নয়।
স্ত্রী : তাহলে?
স্বামী : পেঁয়াজ কাটতে বসে তুমি প্রতিদিন চোখের জল ফেলবে, দৃশ্যটা আমি সহ্য করতে পারি না।
প্রেমিকা :- যদি আমাদের বিয়ে হয় তাহলে তুমি সিগারেট ছেড়ে দিবে ?
প্রেমিক :- ওকে
প্রেমিকা :- ড্রিংকস করাও না..
প্রেমিক :- ওকে
প্রেমিকা :- নাইট ক্লাবেও যেতে পারবেনা
প্রেমিক :- ওকে
প্রেমিকা :- আর কি বাকী আছে যা তুমি ছেড়ে দিবে
প্রেমিক :- তোমাকে!
বহুদিন পর আমার পুরোনো প্রেমিকার চিঠি পেলাম। চিঠির ভাষা ছিল এ রকম-
প্রিয় মজনু, তোমার সঙ্গে সম্পর্ক ভাঙাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আজ আমি বুঝতে পেরেছি, পৃথিবীতে তুমিই আমায় সবচেয়ে বেশি ভালোবাসতে। আমরা কি পারি না পুরোনো সম্পর্কটা নতুন করে তৈরি করতে? তোমার উত্তরের প্রতীক্ষায় রইলাম।
ইতি-তোমার জুলি
পুনশ্চঃ লটারিতে এক কোটি টাকা পাওয়ার জন্য অভিনন্দন।
ছেলেঃ আপনি দেখতে ঠিক আমার স্ত্রীর মত।
মেয়েঃ তাই!! আপনার স্ত্রীর নাম কি?
ছেলেঃ আমি এখনো বিয়ে করি নাই।
মেয়েঃ ” (লাজুক হেসে) আপনি অনেক দুষ্ট ”
শিক্ষনীয় বিষয়ঃ সবসময় নতুন নতুন উপায়ে প্রপোজ করার চেষ্টা করুন। ফলাফল পেলেও পেতে পারেন।
নলাদা তার গার্লফ্রাণ্ড এর সঙ্গে পার্কে বসে চুটিয়ে প্রেম করছে.
হঠাৎ নলাদার গার্লফ্রাণ্ড বলল - আচ্ছা নলা এইযে আমি তোমার কথা ভাবি, তুমি আমার কথা ভাবো। আমরা দুজন দুজনার কথা ভাবি, আমি তোমায় ভালোবাসি তুমি আমায় ভালোবাসো। আমরা দুজন দুজনকে ভালোবাসি। এর মানে কি জানো ?
নলাদা : হ… কোন কাম কাইজ নাই তাই ফালতু সময় নষ্ট করা।
প্রেমিকাঃ আমি তোমার জন্য সব ছাড়তে রাজি আছি।
প্রেমিকঃ সত্যি?
প্রেমিকাঃ হ্যাঁ।
প্রেমিকঃ তোমার বাবা-মাকেও?
প্রেমিকাঃ হ্যাঁ।
প্রেমিকঃ তোমার সমস্ত আত্মীয়-স্বজন, বিষয়-সম্পত্তি?
প্রেমিকাঃ হ্যাঁ।
প্রেমিকঃ স্টার প্লাস?
প্রেমিকাঃ মুখ সামলে কথা বল !!!
চল্লিশ বছর পার হয়ে গেছে তবু বিয়ে করেনি এক লোক। একদিন একজন এর কারণ জিজ্ঞেস করল।
লোকটি বলল, সারা জীবন আমি একটা পারফেক্ট মেয়ের খোঁজ করছিলাম।
– তা একটিও পান নি?
– পেয়েছিলাম একটি, কিন্তু সে আবার একটা পারফেক্ট ছেলের অপেক্ষায় ছিল।
এক ছেলে এক মেয়ে কে : “ I LOVE YOU ”
মেয়ে খেপে গিয়ে : “ মেয়েদের সাথে সম্মান দিয়ে কথা বলতে পার না ? ”
ছেলে : “ আসসালামু আলাইকুম, I LOVE YOU ”
মেয়েঃ প্রতি ২ মিনিট পর পর তুমি ফেসবুক স্ট্যাটাস এ আমার নাম লিখ কেন ?
ছেলেঃ ফেসবুক খালি জিজ্ঞেস করে “What’s on my mind?”
আর সত্যি হচ্ছে এটা সব সময় তুমি ♥।