Subscribe

Archive for the ‘পশু পাখি জোকস’

আমার রোগী দেখার সময় ৪টা থেকে ৮টা

জুন 22, 2012 By: Jokes Category: ডাক্তার-রোগী জোকস, পশু পাখি জোকস, ফানি জোকস

রোগীঃ ডাক্তার সাহেব, আমাকে কুকুরে কামড়েছে।

ডাক্তারঃ আপনি কি জানেন না যে আমার রোগী দেখার সময় ৪টা থেকে ৮টা।

রোগীঃ আমিতো জানি। কিন্তু ওই হতচ্ছাড়া কুকুরে তো আর ওটা জানে না।

এক লোকের গরু হারিয়ে গেছে- কোথাও সে খুজেঁ পাচ্ছেনা

মে 10, 2012 By: Jokes Category: পশু পাখি জোকস, প্রেমিক - প্রেমিকা জোকস

এক লোকের গরু হারিয়ে গেছে- কোথাও সে খুজেঁ পাচ্ছেনা,
খুজঁতে খুজঁতে ক্লান্ত হয়ে পার্কের এক কোনায় এসে বিশ্রাম করছে।

পার্কের অপর এক কোণে বসে ‘কপত কপতি আলাপ আলোচনায় বিভোর,

কপত কপতিকে বলছে – আমি তোমার চোখে চোখ রাখলে পুরো প‌ৃথিবীটাকেই দেখি।

এমন সময় পাশে বসে থাকা গরু হারানো লোকটি উঠে এসে বলে – আমি আমার গরুটা খুঁজে পাচ্ছিনা, ভাই দয়া করে ওনার চোখে চোখ রেখে খুঁজে দেখে বলুন তো আমার গরুটা কোথায় আছে।

এক ধোপার গাধা হারিযে গেছে

মে 10, 2012 By: Jokes Category: পশু পাখি জোকস, প্রেমিক - প্রেমিকা জোকস

এক ধোপার গাধা হারিযে গেছে । খুজতে খুজতে সারা দিন পার হয়ে গেছে।বিকেলে ধোপা এক গাছের উপর উঠে চারি দিকে তাকিয়ে খোজার চেষ্টা করছে ।এমন সময় দুজন প্রেমিক প্রেমিকা এসে গাছের নিচে বসলো।

প্রেমিক প্রেমিকাকে বলছে, ডার্লিং তোমার চোখে চোখ রেখে আমি গোটা দুনিয়াই দেখতে পাই ।

একথা শুনে ধোপা গাছ থেকে ধপাস করে লাফ দিয় নেমে হাত জোর করে বললো ঐ চোখের দিকে তাকিয়ে আমার হারিয়ে যাওয়া গাধাটা কোথায় আছে বেলে দিন না প্লিজজজজজজজজজজজজ