আপনি নিশ্চিত থাকুন, এ ব্যাপারে আমি একবারও ব্যর্থ হই নি
সুন্দরি রোগীঃ ডাক্তার , আমি শুধুমাত্র একটা জিনিশই চাই।
ডাক্তারঃ সেটা কী?
রোগীঃ বাচ্চা
ডাক্তারঃ আপনি নিশ্চিত থাকুন, এ ব্যাপারে আমি একবারও ব্যর্থ হই নি ।
সুন্দরি রোগীঃ ডাক্তার , আমি শুধুমাত্র একটা জিনিশই চাই।
ডাক্তারঃ সেটা কী?
রোগীঃ বাচ্চা
ডাক্তারঃ আপনি নিশ্চিত থাকুন, এ ব্যাপারে আমি একবারও ব্যর্থ হই নি ।
আলাল আর দুলাল দুই বন্ধু। একদিন ওরা ঠিক করলো, বনে ঘুরতে যাবে। তো দুজনে তো বনে গেলো ঘুরতে। সেখানে গিয়ে দেখে কি, একটা আম গাছ। আর তাতে পাকা পাকা সব আম ঝুলছে। দেখে তো আর ওরা লোভ সামলাতে পারলো না। আলাল তো তক্ষুণি প্যান্ট গুটিয়ে আম পাড়তে গাছে উঠে পড়লো।
কিন্তু কপাল আরকি, হঠাৎ ও ডাল ভেঙে তাল হারিয়ে ধুপ করে নিচে পড়ে গেলো।
আর কেমন দুষ্টু এই আলাল, পড়েই বলে কি, ‘ আরে, আমি তো পেকে গেছি রে! ’
ডাক্তার অপারেশ থিয়েটারে ঢুকেছেন, ছুরি-কাঁচি নিয়ে প্রস্তুত। এখনই রোগীকে অ্যানাসথেসিয়া দিয়ে অজ্ঞান করে অপারেশন শুরু হবে। এমন অবস্থায় রোগী বলল, ডাক্তার সাহেব, আমার একটা কথা ছিল।
ডাক্তার বলল, বুঝেছি। অপারেশন করার সময় যাতে ব্যথা না দেই, সেজন্যেই তো। আপনি একদম চিন্তা করবেন না। আপনি টেরই পাবেন না কখন অপারেশন করলাম। একটু পরেই আপনি ঘুমিয়ে যাবেন, আর ঘুম থেকে উঠে দেখবেন, অপারেশন শেষ।
তখন রোগী বলে কি, আরে না না। সেটা তো জানিই। আসলে হয়েছে কি, সকালে হাসপাতালে আসার সময় হুড়োহুড়িতে আমার জামার একটা বোতাম ছিঁড়ে গেছে। তো, অপারেশন করার সময় যদি সেটাও সেলাই করে দিতেন, খুব ভালো হতো!
জুয়েলের দাঁতে খুব ব্যথা। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বললেন, দাঁত তুলতে হবে। শুনে তো ভয়েই তানভীরের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার যোগাড়। ও আবার এইসব অপারেশন খুব ভয় পায়।
সব শুনে ডাক্তার বললেন, তাহলে আপনি এই ওষুধটা খেয়ে নিন, দেখবেন দাঁত তুলতে একদম ব্যথা পাবেন না। আর সাহসও যাবে বেড়ে।
শুনে তানভীরও খুব করে ওষুধটা খেয়ে নিলো। এবার ডাক্তার জিজ্ঞেস করলো, কি, এখন সাহস পাচ্ছেন তো?
- পাচ্ছি না মানে! এবার দেখি, কার এমন বুকের পাটা যে আমার দাঁত তুলতে আসে!
দীর্ঘদিনের পরিচিত এক রোগী তার ডাক্তারকে প্রশ্ন করলেন,
-আচ্ছা, ডাক্তার বাবু- দুনিয়াতে এত সাইন থাকতে আপনারা ‘প্লাস’ (+) কেন বেছে নিলেন?
ডাক্তারের সরল জবাব-
-দেখুন, রোগী মরুক আর বাঁচুক ডাক্তার তো সব সময় ‘প্লাস’-এই থাকে নাকি?…
ডাক্তারঃ আপনি বলছেন আপনি সারারাত ধরে ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন?
রোগীঃ হ্যাঁ।
ডাক্তারঃ কতদিন ধরে এটা চলছে?
রোগীঃ প্রায় এক বছর।
ডাক্তারঃ হুঁ, কিন্তু আপনার অন্য কোনো স্বপ্ন দেখতে ইচ্ছে করে না? যেমন ধরুন- খাবারদাবার বা বেড়াতে যাওয়া…?
রোগীঃ হুঁ, ওসব করতে গিয়ে আমি আমার ব্যাটিংটা মিস করি আর কি।
দেবতা একবার ইমরান
হাসমীকে জিজ্ঞেস করলো,
“তুমি পরের জন্মে কি হতে চাও?”
ইমরান হাসমী-” রাবণ”
দেবতা-”কেন?”
ইমরান হাসমী-” এক মুখে kiss
করতে করতে আর ভালো লাগে না”
ডাক্তার রোগীকে ফোনে : আপনার জন্যে একটা খারাপ আর একটা খুব খারাপ খবর আছে।
রোগী : খারাপ খবরটাই আগে বলুন।
ডাক্তার : মেডিক্যাল টেস্টে জানা গেছে আপনার আয়ু চব্বিশ ঘন্টা।
রোগী: মাই গড!!! এটা খারাপ খবর হলে আরো খারাপ খবরটা কি?
ডাক্তার : আমি গতকাল থেকে ফোনে আপনাকে ট্রাই করে যাচ্ছি এই খবরটা দেওয়ার জন্য।
রোগীঃ ডাক্তার সাব! বেশীদিন বাচোনের কোন উপায় আছে কি?
ডাক্তারঃ যান বিয়া করেন গিয়া।
রোগীঃ ক্যান? বিয়া করলে কি বেশিদিন বাচন যায়?
ডাক্তারঃ তা কইবার পারুম না। তয় এতডা কইতে পারে যে আপনে বিয়ার পর আর বেশিদিন বাচনের চেষ্টা করবেন না।
একবার এক রোগী হাসপাতালে গিয়ে দেখে যে, তার মতো আরেক রোগী বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে।
দেখে তো সে অবাক, তাকে জিজ্ঞেস করল কি হইছে তোমার কান্দ ক্যান?
১ম জন কাঁদতে কাঁদতে জবাব দিল, আমি আইছিলাম রক্ত পরীক্ষা করাইতে, হেরা জোর কইরা আমার আঙ্গুল ফুটা কইরা দিছে।
শুনে তো ২য় জন জোরে জোরে কাঁদতে আরম্ভ করল।
১ম জন অবাক!! আরে ভাই আঙ্গুল কাটছেতো আমার, তুমি কান্দ ক্যান??
২য় জন ভয়ে ভয়ে: আমি তো পরছাব পরীক্ষা করাইতে আইছি, তাইলে কি হেরা আমার ……. ভ্যাঁ…….অ্যাঁ…………….